২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীম মারা গেছেন

ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীম শনিবার রাতে সোয়া ৮টায় বনানীর নিজ বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ক্যান্সারসহ কয়েকটি রোগে ভুগছিলেন। বাংলা ভাষার পক্ষে কথা বলার কারণে ১৯৫২ সালে ফজলুল করীমকে কারাগারে পাঠানো হয়। তখন তিনি নোয়াখালীর চৌমোহনী কলেজের ছাত্র ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীম শনিবার রাতে সোয়া ৮টায় বনানীর নিজ বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ক্যান্সারসহ কয়েকটি রোগে ভুগছিলেন। বাংলা ভাষার পক্ষে কথা বলার কারণে ১৯৫২ সালে ফজলুল করীমকে কারাগারে পাঠানো হয়। তখন তিনি নোয়াখালীর চৌমোহনী কলেজের ছাত্র ছিলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মোহাম্মদ তোহা, শামসুল হক, মুনীর চৌধুরী, অজিত কুমার গুহ, অলি আহাদ আরও অনেকের সঙ্গে তাকে কারাগারে রাখা হয়। ফজলুল করীম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার ছেলে সাংবাদিক শাহরিয়ার করীম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করছেন। ভাষা আন্দোলনের সময় কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি "বায়ান্ন'র কারাগার" নামে বই লেখেন। তার লেখা আরও দুটি বই হচ্ছে- 'সংসদ রিপোর্টিং' ও 'ফুলফল তরুলতা'। তার কর্মজীবন শুরু দৈনিক মিল্লাতে ১৯৫৬ সালে। কয়েকবছর পর তিনি 'দৈনিক পাকিস্তান'এ যোগ দেন। দৈনিক বাংলার নগর সম্পাদক ছিলেন তিনি। ফজলুল করীম শুটিংয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর জুরি ছিলেন। রোববার বাদ জোহর বনানী বাজার মসজিদ এবং দুপুর ২টার পর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজও তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২২০৮ ঘ.