২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঢাকার চালচিত্র

ঈদের দ্বিতীয় দিন শনিবার রাজধানীর বেশিরভাগ সড়ক ছিল প্রায় ফাঁকা। তবে ফার্মগেইট, মহাখালী ও গুলিস্তানে মোড়ে যানবাহনের কিছু ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শাহবাগ শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলো ছিল শিশু-কিশোরসহ নানা বয়েসী মানুষের পদচারণায় মুখর। এদিন, অনেকটা স্বস্তিতে যানবাহন চালিয়েছেন চালকরা। তবে ভাড়ার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দ্বিতীয় দিন শনিবার রাজধানীর বেশিরভাগ সড়ক ছিল প্রায় ফাঁকা। তবে ফার্মগেইট, মহাখালী ও গুলিস্তানে মোড়ে যানবাহনের কিছু ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শাহবাগ শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলো ছিল শিশু-কিশোরসহ নানা বয়েসী মানুষের পদচারণায় মুখর। এদিন, অনেকটা স্বস্তিতে যানবাহন চালিয়েছেন চালকরা। তবে ভাড়ার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। মঞ্জিল পরিবহণের চালক হাফিজ জানান, জাতীয় প্রেসক্লাব থেকে ফার্মগেটে আসতে অন্যদিনগুলোতে প্রায় আধাঘণ্টা সময় লাগলেও শনিবার ১১টার দিকে লেগেছে মাত্র ১০মিনিট। মতিঝিল, বিমানবন্দর সড়ক, মিরপুর সড়ক, কাকরাইলের মতো ব্যস্ততম জায়গাগুলো ছিল না ট্রাফিক জ্যাম। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়কে যানবাহন চলেছে হাতে গোনা কয়েকটি। দুপুর পর্যন্ত মতিঝিল ও মোহাম্মদপুরের মধ্যে যাত্রীবাহী কোনো বাস চলাচল করেনি। রাজধানীর টাউন সার্ভিস বাস-মিনিবাসে যাত্রীদের ভিড়ও কম ছিল। ঢাকার ফাঁকা রাস্তা দেখে অনেককেই 'নিত্যকার ঢাকা এমন হলে খারাপ হতো না' এমন মন্তব্য করতে শোনা গেছে। এমনই একজন আবদুল আলীম। মোহাম্মদপুর টাউনহলের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, "ঢাকার রাস্তা এখন যেমন ফাঁকা, এটা যদি সারাবছর থাকতো তাহলে ভালো হতো। যানজটের অসহ্য কষ্ট থেকে অন্তত মুক্তি পেতাম।" ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাস্তায় যান্ত্রিক যানবাহনের সংখ্যা কম থাকায় নগরীতে সিএনজি চালিত বেবি ট্যাক্সি ও রিকশার আধিপত্য ছিল লক্ষ করার মতো। চালকদের মূল ভাড়ার সঙ্গে সেলামির আবদার করতে দেখা গেছে স্থানে স্থানে। এছাড়াও ছিল মিটারবিহীন সিএনজির নিড়ম্বনা। বেশিরভাগ সিএনজি চাললকে এদিন মিটার ছাড়াই সিনজি অটোরিকশা চালাতে দেখা গেছে। রাজধানীর হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে সরকারি কড়াকড়ি থাকায় অন্য বছরগুলোর মতো এবার তাদের উপস্থিতি ছিল সন্তোষজনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ খালেদা বেগমের আত্মীয় কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সব সময়ই ওয়ার্ডে চিকিৎসক পেয়েছেন। ওদিকে, ঈদের ছুটির কারণে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরা ছিল বন্ধ। তবে গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার কিছু অভিজাত হোটেল-রেস্তোরা খোলা রয়েছে। গুলশানের ফাস্ট ফুডের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা স