২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে চারজন নিহত

সদর উপজেলার ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ছয় মাস ও তিন বছর বয়সী দুটি শিশুসহ চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুর মাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ছয় মাস ও তিন বছর বয়সী দুটি শিশুসহ চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুর মাও রয়েছেন। মঙ্গলবার বিকেল ও ভোরে দু' দফায় হাতিরা আক্রমণ চালায়। কক্সবাজার থানার ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহেদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকায় একপাল বন্যহাতির হামলায় মোজাহের মিয়ার স্ত্রী শাকেরা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে আবদুল আজিজ এবং প্রতিবেশী সৈয়দ আলমের ৬ মাস বয়সী মেয়ে সাবেকুন্নাহার ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ১০ জন। এ সময় হাতিগুলো পাঁচটি বসতবাড়ি ভেঙে ফেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ায় হাতির হামলায় জুলিয়া বেগম (৬০) নামের একজন মারা যান। তবে কেউ আহত হয়নি। জুলিয়া মৃত কাদের হোসেনের স্ত্রী। সুরতহাল শেষে লাশ তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১১ ঘ.