খুলনায় রয়েল বেঙ্গল টাইগার পিটিয়ে হত্যা
দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে মঙ্গলবার একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। এ সময় বাঘটির আক্রমণে পাঁচজন আহত হয়েছেন বলে জানান সুন্দরবন বিভাগের বন সংরক্ষক (সিএফ) অমলেন্দু সাহা। বাঘটির উচ্চতা ৩ ফুট এবং দৈর্ঘ্য ৭ ফুট ৫ ইঞ্চি। আহতরা হলেন- নালিয়ান গ্রামের জিয়াউর রহমান গাজী (৬৩), আব্দুল্লাহ গাজী (২২), মাহবুবুর রহমান (২৫), মান্নান সানা (৩২) ও সামসুল হক (২৮)। এদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
