২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্ত্রী ও মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেছেন সোহেল

বরিশাল নগরীর কালীবাড়ী রোডের বিএম স্কুল সংলগ্ন এলাকায় স্ত্রী ও মেয়ে খুনের ঘটনায় স্বামী রেজাউল করিম সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

বরিশাল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর কালীবাড়ী রোডের বিএম স্কুল সংলগ্ন এলাকায় স্ত্রী ও মেয়ে খুনের ঘটনায় স্বামী রেজাউল করিম সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার রাত ৯ টার দিকে সোহেল তার স্ত্রী কাজল বেগম ও একমাত্র সন্তান সাথীকে খুন করার কথা স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি দেন। অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মো.খাদেম উল কায়েস প্রায় আড়াই ঘন্টা ধরে সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম মাহবুব আলমের কাছে ১৬১ ধারায় জবানবন্দিতেও সোহেল স্ত্রী ও মেয়েকে খুন করার কথা স্বীকার করেছেন। কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এপিসি) হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিমের কাছে দেয়া ১২ পৃষ্ঠার জবানবন্দিতে সোহেল খুনের কথা স্বীকার করেছেন। তিনি জানান দুটি জবাবন্দিতেই সোহেল হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। তার বর্ণনা মতে, নিজের যৌন অক্ষমতার কারণে স্ত্রীর একাধিক পরকীয়া প্রেমের বিষয়টি তিনি মানতে বাধ্য হন। স