২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদ আছে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার মতো কেউ নেই: আনোয়ারুল ইকবাল

আমাদের দেশে রাজনীতিবিদ আছে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার মতো কেউ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, "রাজনীতিবিদরা চিন্তা করে পরবর্তী নির্বাচন নিয়ে, আর রাষ্ট্রনায়করা চিন্তা করে পরবর্তী প্রজন্ম নিয়ে। আমাদের দেশে রাজনীতিবিদ আছে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার মতো কেউ নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আমাদের দেশে রাজনীতিবিদ আছে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার মতো কেউ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, "রাজনীতিবিদরা চিন্তা করে পরবর্তী নির্বাচন নিয়ে, আর রাষ্ট্রনায়করা চিন্তা করে পরবর্তী প্রজন্ম নিয়ে। আমাদের দেশে রাজনীতিবিদ আছে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার মতো কেউ নেই।" মহান বিজয় দিবস উপলক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (্ক্রাব) আয়োজিত 'মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় অপরাধ বিষয়ক পাঁচজন মুক্তিযোদ্ধা-সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, শঙ্কর কুমার দে, মমতাজউদ্দীন আহমেদ, সৈয়দ আহমেদ পটল, আমিনুল হক ভুঁইয়া ও বশীর আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "সত্য ঘটনা সরকারের পক্ষে বা বিপক্ষে তা কোনো বিষয় নয়। মালিককে খুশি করার জন্য যদি কাজ করতে হয় তাহলে বলব এ পেশা আপনারা ছেড়ে দিন।" পুলিশের সাবেক এই মহাপরিদর্শক আরও বলেন, "স্বাধীনতা যুদ্ধের আগে অষ্টম শ্রেণী পাস করলেই পুলিশে চাকরি পাওয়া যেত। আর অষ্টম শ্রেণী পাসের সনদ দেওয়া হতো স্কুল থেকে। তখন অনেক স্কুল শিক্ষকই নৈতিকতা বিসর্জন দিয়ে বেশি বয়সের লোককে কম বয়স দেখিয়ে সনদ দিয়েছেন। এ কারণে এখন অনেক পুলিশ সদস্যই বার্ধক্যের ভারে ন্যুজ্ব হয়েও চাকরি করছেন। আর এতে করে জাতি প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে সা