২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাবা-মেয়েসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

সিরাজগঞ্জ, বগুড়া ও শেরপুর, সাতক্ষীরা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়েছে বাবা ও মেয়ে।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, বগুড়া ও শেরপুর, সাতক্ষীরা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়েছে বাবা ও মেয়ে। বিস্তারিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: শনিবার রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাজারের কাছে মংমনসিংহগামী সরকার পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি 'নাসিমন'কে ধাক্কা দিলে নসিমনটি চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমনের দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় আরো অন্তত পাঁচ জন। আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করার পর আরো দুই জন মারা যায়। হাতিকুমরুল হাইওয়ে পুলিশ স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. তোজাম্মেল হোসাইন হতা-হতের খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সামসু (৩০), পনির (২৯), মো. আব্দুল আজিজ (৪০) ও হারেজ আলী (২৫)। বগুড়া: দুপচাঁচিয়া উপজেলায় রোববার সকালে একটি বাস খাদে পড়ে গেলে দুজন নিহত হয়। এদের একজনের নাম সিদ্দিক (৩৫); অপর জনের পরিচয় মেলেনি। দুর্ঘটনায় ১৫জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপে