চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৌরবময় বিজয়ের ৩৬তম বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে চট্টগ্রামে। মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানিদের শ্রদ্ধাভরে স্মরণ করতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে ঘোষিত হয়েছে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয়।
১৬ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ছেয়ে যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শূরু হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। এরপর একে একে বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আকবর আলী পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
ভোর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা থাকায় কোন সংগঠন তাদের ব্যানার ব্যবহার বা কোন সে
bdnews24