ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রোববার মহান বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির দুই অংশ একই সুরে কথা বলেছে। এ বিচারের দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মত প্রকাশ করেছে তারা।
আগের দিনই দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধীর বিচার দাবি করেন যা ছিল মুক্তিযুদ্ধের ৩৬ বছরে বিএনপির পক্ষ থেকে প্রথম বিচারের দাবি।
রোববার দুপুরে শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের পর খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশের নেতা নজরুল ইসলাম খান বলেন,'' যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিৎ। এটা সরকারের দায়িত্ব।"
তবে বর্তমান সরকারের 'প্রধান কাজ' একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা-এ মন্তব্য করে তিনি বলেন, "তত্ত্ব
bdnews24