২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর শনিবার বিকাল পাঁচটা থেকে নগরীর কিছু স্থানে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এখনও অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর শনিবার বিকাল পাঁচটা থেকে নগরীর কিছু স্থানে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এখনও অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়ে গেছে। চট্টগ্রামের তিনটি বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের মধ্যে শুধু কাপ্তাইয়ের একটি ইউনিট থেকে নগরীতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। রাত ১০টা নাগাদ বাকী ইউনিটগুলোতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি শুরু হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় সারাদেশের মত চট্টগ্রাম নগরী শনিবার বেলা পৌনে ১২টা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক (জনসংযোগ) মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টা থেকে নগরীর জামাল খান, হালিশহর, আগ্রাবাদ, আন্দরকিল্লা, পাথরঘাটাসহ বেশকিছু স্থানে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ দেয়া হলেও অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সব স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালছে। তিনি জানান, রাত দশটা নাগাদ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন পুরোপুরি শুরু হতে পারে। পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সন্ধ্যা ছয়টা নাগাদ চট্টগ্রামের রাউজান, শিকলবাহা ও পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দের ৮টি ইউনিটের মধ্যে কাপ্তাইয়ের একটিতে উৎপাদন স্বাভাবিক হয়েছে। এটি থেকে প্রাপ্ত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নগরীর বিভিন্ন স্থানে আংশিকভাবে সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯২০ ঘ.