২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ থানা পুলিশ জিঞ্জিরার টিনপট্টি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ থানা পুলিশ জিঞ্জিরার টিনপট্টি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে শুক্রবার এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে হত্যা করে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার পরনে ছিল খয়েরি হাফহাতা গেঞ্জি। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএ/১৮৩৬ঘ.