২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর কারওয়ান বাজার এলাকার পূর্ণিমা হলের পাশে নাহার গার্মেন্টেসে শুক্রবার সকালে শ্রমিকরা বেতন-ভাতা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নেয়ায় আধ ঘণ্টা সড়ক চলাচল বন্ধ ছিল। তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নাহার গার্মেন্টেসের শ্রমিকরা সকাল ৮টার দিকে বেতন-ভাতা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এ সময় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 04:10 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকার পূর্ণিমা হলের পাশে নাহার গার্মেন্টেসে শুক্রবার সকালে শ্রমিকরা বেতন-ভাতা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নেয়ায় আধ ঘণ্টা সড়ক চলাচল বন্ধ ছিল। তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নাহার গার্মেন্টেসের শ্রমিকরা সকাল ৮টার দিকে বেতন-ভাতা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এ সময় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।" থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান (ওসি) বলেন, "পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ থেকে সরিয়ে নিয়েছে। শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/জিএনএ/১০০০ ঘ.