২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সহকর্মীর হাতে গার্মেন্টস কর্মী নিহত

সহকর্মীর কাঁচির আঘাতে রাজধানীর গ্রিনরোডের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহত কামরুল হোসেন (৩৫) গ্রিনরোডের কর্র্নফুলী ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডে কাটিংয়ের কাজ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 01:56 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সহকর্মীর কাঁচির আঘাতে রাজধানীর গ্রিনরোডের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহত কামরুল হোসেন (৩৫) গ্রিনরোডের কর্র্নফুলী ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডে কাটিংয়ের কাজ করতেন। ধানমণ্ডি থানার সহকারী উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ৭০ গ্রিন রোডে ওই গার্মেন্টসের কারখানায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে কাজ চলার সময় সহকর্মী রুবেল ও সুজনের সঙ্গে কামরুলের ঝগড়া বাধে। এক পর্যায়ে রুবেল ও সুজন কামরুলের বুকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় কামরুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গার্মেন্টস কর্তৃপক্ষ সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে রুবেল পালিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনও মামলা হয়নি। নিহত কামরুল হোসেনের বাসা লালবাগের ৩৫ ডুরি আঙুল লেনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯৪৯ঘ.