২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ দিলেই দুর্নীতিবাজরা ছাড় পাবেন না: মশহুদ

দুর্গতদের জন্য যারা সরকারি তহবিলে ত্রাণ দিচ্ছেন, দুর্নীতি দমন অভিযান থেকে তারাও ছাড় পাবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেছেন, "যারা সরকারি তহবিলে ত্রাণ দিচ্ছেন, তাদের এমন কোনো মুচলেকা দেয়া হচ্ছে না যে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার নিজস্ব গতিতে কাজ করছে। ত্রাণ দেয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কমিশন তার কর্মকাণ্ডে স্বাধীন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গতদের জন্য যারা সরকারি তহবিলে ত্রাণ দিচ্ছেন, দুর্নীতি দমন অভিযান থেকে তারাও ছাড় পাবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেছেন, "যারা সরকারি তহবিলে ত্রাণ দিচ্ছেন, তাদের এমন কোনো মুচলেকা দেয়া হচ্ছে না যে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার নিজস্ব গতিতে কাজ করছে। ত্রাণ দেয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কমিশন তার কর্মকাণ্ডে স্বাধীন।" বুধবার নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ জিয়া মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন। ট্রুথ কমিশন সম্পর্কে তিনি বলেন, "কোনো মহলকে ছাড় দেয়ার জন্য ট্রুথ কমিশন হলে সেটা গ্রহণযোগ্য হবে না।" দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দিয়ে হাসান মশহুদ বলেন, "সরকারি হুমকি-ধমকি দিয়ে দুর্নীতি রোধ করা যাবে না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে। 'দুর্নীতি সইবো না', 'দুর্নীতি করবো না'- এ মানসিকতা প্রতিটি নাগরিককে পোষণ করতে হবে।" 'যাদের বেতন বেশি, দুর্নীতির প্রতি তাদেরই ঝোঁক বেশি'