২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন বেড়েছে

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে রাজধানীতে চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। তবে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি 'নিয়ন্ত্রণে' আছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার নাইম আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে রাজধানীতে চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। তবে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি 'নিয়ন্ত্রণে' আছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার নাইম আহম্মেদ। বুধবার দুপুরে রাজারবাগ পুলিশ টেলিকম সেন্টারে মহানগর পুলিশের 'মাসিক অপরাধ সভা' শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। রাজধানীর ৩৩টি থানা থেকে পাওয়া গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান জানিয়ে নাইম আহম্মেদ বলেন, "রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে আছে। খুন ও ছিনতাইয়ের ঘটনাও আগের মাসগুলোর তুলনায় কমে এসেছে।" অবশ্য ডিএমপি কমিশনার যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যায়, ওই তিন মাসে রাজধানীতে ডাকাতি, নারী ও শিশু নির্যাতন এবং চুরির ঘটনা ক্রমান্বয়ে বেড়েছে। অক্টোবর মাসে ডাকাতির ঘটনায় রাজধানীতে মোট ৫টি মামলা দায়ের হয়। নভেম্বরে এই সংখ্যা বেড়ে ১২টি হয়েছে। অক্টোবরে 'রাস্তায় দস্যুতার' ঘটনায় মামলা হয় ৩৯টি। আর নভেম্বরে এ অভিযোগে মামলা হয়েছে ৪৫টি। নারী নির্যাতনের ঘটনায় অক্টোবর মাসে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৪৬টি মামলা হয়। পরের মাসে মামলা হয়েছে ১৫৫টি। অক্টোবরে শিশু নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়। আর নভেম্বরে এ ধরনের চারটি ঘটনায় মামলা হয়েছে। অক্টোবর মাসে রাজধানীতে মোট ৩০৭টি চুরির ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। নভেম্বর মাসে তা বেড়ে হয়েছে ৩০৯টি। অক্টোবরে মাদক ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় মোট ৩১৩টি মামলা হয়। আর নভেম্বরে এ ধরনের অভিযোগে মামলা হয়েছে ৩২৬টি। নাইম আহম্মেদ জানান, মহানগরীর প্রত্যেকটি থানায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে 'ওপেন হাউজ ডে' ব্যবস্থা সাফল্যজনকভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ প্রতিরোধে জনগণকে আরো বেশি মাত্রায় সম্পৃক্ত করতে মিরপুর বিভাগকে স