২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা তৈরির উদ্যোগ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনাক্ত করতে বিভিন্ন সময় করা তালিকাগুলো সমন্বয় করে নতুন একটি তালিকা তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মাহবুবুল আলম বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। স্বাধীনতার ৩৬ বছরেও মুক্তিযোদ্ধাদের একটি নির্ভরযোগ্য তালিকা হয়নি বলে বিভিন্ন সময়ে সমালোচনা হয়। বিভিন্ন সরকারের সময় আলাদা আলাদা চারটি তালিকা হলেও প্রকৃত অনেক মুক্তিযোদ্ধারা ওই সব তালিকা থেকে বাদ পড়েছেন বলে যেমন অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনাক্ত করতে বিভিন্ন সময় করা তালিকাগুলো সমন্বয় করে নতুন একটি তালিকা তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মাহবুবুল আলম বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। স্বাধীনতার ৩৬ বছরেও মুক্তিযোদ্ধাদের একটি নির্ভরযোগ্য তালিকা হয়নি বলে বিভিন্ন সময়ে সমালোচনা হয়। বিভিন্ন সরকারের সময় আলাদা আলাদা চারটি তালিকা হলেও প্রকৃত অনেক মুক্তিযোদ্ধারা ওই সব তালিকা থেকে বাদ পড়েছেন বলে যেমন অভিযোগ রয়েছে। তেমনি উল্লেখযোগ্য সংখ্যক অমুক্তিযোদ্ধার নামও কোনো কোনো তালিকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কারো নাম একাধিক তালিকায়, আবার কারো নাম একটি তালিকায় থাকায় কখনও কখনও প্রকৃত মুক্তিযোদ্ধা চি‎িহ্নত করতেও নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। এ সব অভিযোগের কথা স্বীকার করেই সমস্যা সমাধানে সমন্বিত একটি তালিকা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে বলে মাহবুবুল আলম জানান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের চারটি তালিকা থেকে একটি তালিকা তৈরি করার চিন্তা-ভাবনা করছে বর্তমান সরকার।" সচিব বলেন, "প্রাথমিক তদন্তে দেখা গেছে, অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা কোনো তালিকায়ই স্থান পাননি। আবার অমুক্তিযোদ্ধা হয়েও কেউ কেউ একটি তালিকায় স্থান পেয়েছেন। যার কারণেই মুক্তিযোদ্ধাদের নতুন করে একটিমাত্র তালিকা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।" প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চারটি তালিকার দুটিতে যাদের নাম রয়েছে, তাদের সরাসরি সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের নাম মাত্র একটি তালিকায় রয়েছে, তাদেরকে নতুন করে যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করা হবে। যাদের নাম তালিকায় নেই তাদের অন্তর্ভুক্তির জন্যও পদক্ষেপ নেয়া হবে। মাহবুবুল আলম বলেন, "যাদের নাম কোনো তালিকায় নেই তাদেরকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। অবহেলিত মুক্তিযোদ্ধাদের ওপর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংগ্রহ করা হবে। সেসব প্রতিবেদন অনুযায়ী সংশ্লি