২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় বিধ্বস্তদের সহায়তা বিষয়ে চ্যাট করবেন গীতা পাসি

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যুক্তরাষ্ট্রের দেওয়া সাহায্য বিষয়ে ওয়েবচ্যাটের মাধ্যমে প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গীতা পাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 05:49 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যুক্তরাষ্ট্রের দেওয়া সাহায্য বিষয়ে ওয়েবচ্যাটের মাধ্যমে প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গীতা পাসি। আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই ওয়েবচ্যাটের (ইন্টারনেটে আলাপ) আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে। উপদ্রুত এলাকায় বিভিন্ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার বিষয়ে এই আলোচনায় দূতাবাসের অন্য কর্মকর্তারাও অংশ নেবেন। ওয়েবচ্যাটে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবপেজ (http://dhaka.usembassy.gov) পরিদর্শন কর"ন অথবা এই ঠিকানায় সরাসরি ঢুকুন: http://usinfo.state.gov/usinfo/USINFO/Products/Webchats/pasi_13_dec_2007.html এমএইচবি/২৩৩৩ ঘ.