২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তির ১৫ মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার কাজী জাফরউল্যাহ

জামিনে মুক্তি পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়ার কিছু সময় পরই জেলগেটের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিনের কাগজ হাতে পাওয়ায় রাত পৌনে ৮টায় কাজী জাফরউল্যাহকে মুক্তি দেওয়া হয়। পরে লালবাগ থানা পুলিশ তাকে আটক করেছে বলে শুনতে পেরেছি। এর বেশি কিছু আমার জানা নেই।" লালবাগ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রাত পৌনে ৯টায় বলেন, "তার (জাফরউল্যাহ) বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তাকে কেন আনা হয়েছে বা কী করা হবে তা আমার জানা নেই।" জাফরউল্যাহকে গত ১৮ এপ্রিল গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে, লালবাগ অঞ্চলের উপ-পুলিশ কমিশনার খন্দকার মুহিতউদ্দিন রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কাজী জাফরউল্যাহকে 'সম্ভবত' জরুরি ক্ষমতা বিধিমালায় আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/জিএমএ/এসএনডি/এসকে/২২১০ঘ.