২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে রাস্তায় গাছের গুড়ি ফেলে বাস ডাকাতি

নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে মঙ্গলবার ভোর চারটায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা রাস্তার ওপর গাছে গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী বাসটি থামায়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, সোনার অলংকারসহ প্রায় দেড় লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নড়াইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে মঙ্গলবার ভোর চারটায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা রাস্তার ওপর গাছে গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী বাসটি থামায়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, সোনার অলংকারসহ প্রায় দেড় লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ডাকাতাদের হামলায় বাস চালক হারুন, বাসের সুপারভাইজার মাহমুদসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ডাকাতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০০ ঘ.