২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দেশের মাটিতে ঘুমালেন বীর হামিদুর

যে মাটির জন্য এমন হন্যে, এমন আকুল হয়ে জীবন দিয়ে গেলেন; শেষমেষ সে মাটির কোলে ঠাঁই পেলেন হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। দীর্ঘ ৩৬ বছর পর তার দেহাবশেষ সোমবার বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায়। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ শোভাযাত্রাসহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--যে মাটির জন্য এমন হন্যে, এমন আকুল হয়ে জীবন দিয়ে গেলেন; শেষমেষ সে মাটির কোলে ঠাঁই পেলেন হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। দীর্ঘ ৩৬ বছর পর তার দেহাবশেষ সোমবার বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায়। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ শোভাযাত্রাসহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টা ৪০ মিনিটে আরেক বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সমাহিত করার আগে ২১ বার মরণোত্তর 'সশস্ত্র সালাম' জানানো হয়। এসময় সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জামাল নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে সমাহিত করা হয়। এখানে তার কফিন কবরে নামনোর সময়ে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল বিদায়ী গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন, তিন বাহিনী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগন উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধাগরসহ বিভিন্ন সংগঠন কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। মঙ্গলবার সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় এই বীরকে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ হামিদুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্রবাহিনীর একটি চৌকষ দল জাতির শ্রেষ্ঠ এই বীরকে গার্ড অব অনার প্রদান করে। বীরশ্রেষ্ঠকে সম্মান জানানোর জন্য প্রধান উপদেষ্টা জাতীয় প্যারেড স্কয়ারে আসেন সকাল ১০ টা ২৫ মিনিটে। এরপর পরই রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে এসে পৌঁছান। সেনা বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তাদের স্বাগত জানান। এর আগেই উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, মুক্তিবাহিনীর উপপ্রধান, সেক্টর কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাই ফজলুর রহমান ও তার আত্মীয় স্বজন, সেনা বাহিনীর সাবেক প্রধান এবং তিন বাহিনীর সাবেক ও বর্তমান উর্ধ্বতন কর্মকর্তারা প্যারেড স্কয়ারে পৌঁছান। রাষ্ট্রপতি পৌঁছানোর পর ১০টা ৪০ মিনিটে ২১ বার কামানের গোলা ছুড়ে বীর শ্রেষ্ঠের প্রতি সম্মান জানানো হয়। তোপ ধ্বনির পাশাপাশি শহীদ সিপাহী হামিদুর রহমানের কফিন বহনকারী শকটটি মঞ্চের দিকে এগিয়ে আসে। জাতীয় পতাকা এবং ফুলের পাপড়ি দিয়ে জড়ানো কফিনটি ফুলে ফুলে সাজানো শকটে করে নিয়ে আসেন সেনা বাহিনীর ১৮ সদস্যের একটি চৌকষ দল। প্যারেড স্কয়ারের মাঝ খানে লাল কাপড়ে মঞ্চের সামনে কফিনবাহী শকট এসে পৌঁছালে ছয় সেনা সদস্য কফিনটি নামিয়ে আনেন। মঞ্চে আনার পর রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ প্রথমে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা ফুল দেন বীর শ্রেষ্ঠের কফিনে। ফুল দেয়ার পর তিন বাহিনীর সদস্যরা সশ্রদ্ধ সালাম দেন। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। সালাম শেষে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবন বৃত্তান্ত পড়ে শুনানো হয়। সব শেষে সেনা নিবাস মসজিদের ইমাম কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকেই বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় প্যারেড স্কয়ারে আসতে থাকেন। স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, মুক্তি বাহিনীর উপপ্রধান ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) একে খন্দকার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনা বাহিনী প্রধান মেজর জেনারেল (অব:) কেএম শফিউল