২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর ডবলমুরিংয়ে সিডিএ আবাসিক এলাকার একটি বাসা থেকে শনিবার গভীর রাতে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর ডবলমুরিংয়ে সিডিএ আবাসিক এলাকার একটি বাসা থেকে শনিবার গভীর রাতে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিডিএ আবাসিক এলাকার ২২ নম্বর সড়কের একটি গাড়ির গ্যারেজের উপরে অবস্থিত ঘর থেকে র‌্যাব সদস্যরা শনিবার রাত দুইটার সময় ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে সাতটি টেলিফোন সেট, একটি ইউপিএস, একটি কুইনটাম, একটি এক্সক্লোজার বক্স, আটটি চার্জার ছাড়াও আরও কিছু সরঞ্জাম রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭৩৭ ঘ.