ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার বাদি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শেষ পর্যন্ত ঢাকার মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী তার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
রোববার সকাল ১১ টায় ঐ হাকিম আলোচিত এ মামলার বাদির উপস্থিতিতে আগামী মঙ্গলবার মামলাটির ওপর পুনরায় শুনানি দিন ধার্য করেন। হাকিম বাদিকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার জন্য সমনও পাঠান। (আরও তথ্যসহ ১)
এছাড়া মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী শুনানির জন্য ধার্য দিনে উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশনকেও এ বিষয়টি অবগত করার নির্দেশ দিয়েছেন।
গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মো. হান্নানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সা
bdnews24