২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নারী কর্মীকে ধর্ষণের পর হত্যা

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিকদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন নারী কর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

সাভার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিকদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন নারী কর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাংলা ফুডস লিমিটেড নামের ওই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানার ভিতর থেকে শুক্রবার রাত ৮টার দিকে রোজিনা আক্তার (৩৮) নামের এ কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলা ফুডস লিমিটেডের কারখানা তালা ঝুলছে। মালিক পলাতক। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সংবাদ পেয়ে বাইপাইল এলাকার বাংলা ফুডস্ লিমিটেডের কারখানার ভিতর থেকে থেকে রোজিনার লাশ উদ্ধার করা হয়। তিনি বাংলা ফুডস এর বার্বুচি ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে। পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, লাশের সুরতহাল রিপোর্টে জানা গেছে রোজিনা অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তাকে ধর্ষণ করার আলামতও পাওয়া গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নম্বর-৩০) হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.