২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেশি বন্দুক ও গুলি উদ্ধার

নগরীর পূর্ব বাকলিয়ার রূপনগর এলাকায় শনিবার অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পূর্ব বাকলিয়ার রূপনগর এলাকায় শনিবার অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল আটটার দিকে র‌্যাবের একটি দল সন্ত্রাসীদের ধরতে বাকলিয়া এলাকার রূপনগরে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৪৭ ঘ.