চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর থেকে শুক্রবার সকালে সাড়ে চার'শ ক্যান বিদেশি বিয়ারসহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের লে. কমান্ডার এহসানউল্ল্যাহ জানান, কোস্টগার্ডের টহলরত একটি দল অভিযান চালিয়ে শুক্রবার সকাল নয়টার দিকে বহিনোঙ্গরে একটি নৌকা থেকে সাড়ে চার'শ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে।
কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি জানান, উদ্ধার করা বিয়ারের আনুমানিক দাম দেড় লাখ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৪৫৬ ঘ.
bdnews24