২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথেযুদ্ধাপরাধীদের বিচার এ দেশে হবেই : সি আর দত্ত

বিজয়ের ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারো স্মরণ করছে সেই গৌরবময় গণযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অসংখ্য সৈনিক এখনো সজাগ, সক্রিয়। বিজয়ের মাসে তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম -এর সাংবাদিকেরা। অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত'র স্মৃতিচারণ ধারণ করেছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 05:28 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার তিন যুগ পরও যুদ্ধাপরাধীদের নিশ্চিন্তে ঘুরে বেড়ানো এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়ার মতো বিষয়গুলো নিয়ে ভাবলে অসহায় বোধ করেন মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত। কথার শুরুতেও এ হতাশা আড়াল করতে পারলেন না, বললেন,'' মুক্তিযুদ্ধের দর্শনগুলো আজো আলোর মুখ দেখেনি। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। এখনো তারা অতীত কর্মের জন্য অনুতপ্ত নয়। এই যুদ্ধাপরাধীদের আজও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এই কষ্ট,এই হতাশা বুকে ধারণ করে আছি। এ বিষয়গুলো সবসময় যন্ত্রণা দেয়।'' অবশ্য এ হতাশা ঝেড়ে সবার কাছে সি আর দত্ত নামে পরিচিত এই বীরউত্তম পরে দৃঢ়তার সঙ্গেই বললেন, '' স্বাধীনতার বিরোধিতাকারী নানা অপকর্মের হোতারা শেষ পর্যন্ত পার পাবেনা। এ দেশে তাদের বিচার হতেই হবে। একদিন সেক্টর কমান্ডাররাসহ সবার প্রচেষ্টায় এ বিচার এ মাটিতেই করতে পারব এমন বিশ্বাস আমার আছে।'' নিজের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ জানাতে গিয়ে সাবেক সেনাকর্মকর্তা বললেন, '' সে সময় আমি ছিলাম পশ্চিম পাকিস্তানে। দেশে কী হচ্ছে এ সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না। একাত্তরের জানুয়ারি মাসে পরিবারসহ ছুটিতে এসে বুঝতে পারি, দেশের মানুষ ভালো নেই। তাদের ওপর নির্যাতন, শোষন চলছে। ৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে 'এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু আছে তা নিয়ে শত্র"র মোকাবেলা করো'- এই কথাগুলো আমাকে মাতৃভূমির জন্য যুদ্ধে যেতে অনুপ্রাণিত করে।'' সি আর দত্ত জানালেন, ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনে তিনি বিদ্রোহ করেন। আর ফিরে যাননি পশ্চিম পাকিস্তানে। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন স্থানে প্রতিরোধযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে। ৪ নং সেক্টর ছিল সিলেটের পূর্বাঞ্চল এবং পূর্ব ও উত্তর দিকের সিলেট-ডাউকি সড়ক থেকে আগরতলা- খোয়াই পর্যন্ত বিস্তৃত। সিলেটের অধিকাংশ চা বাগানই এ এলাকায়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীদের ভূমিকা প্রসঙ্গে সি আর দত্ত বলেন, "ওই সময় আমি যুদ্ধে ছিলাম। যুদ্ধপরিকল্পনা আর তা বাস্তায়নেই সারাক্ষণ ব্যস্ত থাকতাম। তবে পাকিস্তানি সৈন্যদের যারা সহযোগিতা করেছে তাদের ডাকা হতো রাজাকার,আলবদর ,আলশামস নামে।'' যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রায় সব মহল থেকেই জোরেশোরে উঠেছে। কিন্তু এত বছর পর বিচারের উদ্যোগ কে নেবে