২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উঁচু পর্যায়ের ৪১ পদে রদবদল

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪১টি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪১টি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম শহিদুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি নাজমুল হককে এপিবিএন এর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আমির উদ্দিনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ফাতেমা বেগমকে এসবির ডিআইজি, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচালক মোখলেছুর রহমানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, খুলনার পুলিশ কমিশনার মো. নাজিবুর রহমানকে এনএসআই এর পরিচালক, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) মইনুর রহমান চৌধুরীকে খুলনার পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), র‌্যাবের পরিচালক মো. আকবর আলীকে চট্টগ্রামের পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ মনজুর কাদের খানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি অমূল্য ভূষন বড়