জামালপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালোবাজারে সার ও বীজ বিক্রির অভিযোগে জামালপুরের বকশিগঞ্জ থেকে বুধবার রাতে লুৎফর রহমান ও শাহীন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী সিকদার জানান, কালোবাজারে বেশি দামে সার ও বীজ বিক্রির অভিযোগে ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় পুলিশ লুৎফর রহমানের দোকান থেকে বিভিন্ন ধরনের ৫১ বস্তা সার, ২৮ বস্তা গম ও ১৭ বস্তা আলু বীজ উদ্ধার করে।
আটক দু'জনের বিরুদ্ধে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবর রহমান বকশিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24