২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে দুই সন্ত্রাসী গ্র"পের সংঘর্ষ, ১৪ জন আটক

মহেশখালী উপজেলার দূর্গম কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় বৃহস্পতিবার ভোরে দু'টি সন্ত্রাসী গ্র"পের সংঘর্ষ হয়েছে এতে পাঁচজন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে পুলিশ আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

কক্সবাজার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মহেশখালী উপজেলার দূর্গম কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় বৃহস্পতিবার ভোরে দু'টি সন্ত্রাসী গ্র"পের সংঘর্ষ হয়েছে এতে পাঁচজন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে। তবে পুলিশ আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে। পাহাড়ি এলাকায় ঢুকে সন্ত্রাসী সৈয়দ নুর বাহিনীর একটি আস্তানাও গুড়িয়ে দেয়। স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সৈয়দ নুর ও তার বাহিনী সদস্যরা বৃহস্পতিবার ভোর রাতে অপর এক সন্ত্রাসী জিয়াউর রহমানের বাড়িতে প্রবেশ করে। জিয়াউর রহমানের বাবা নুরুল আমিন লেদু জানান, নৌ বাহিনী পরিচয় দিয়ে সন্ত্রাসীরা বাড়ি ঢুকে আসামির খোঁজ করে। বাড়িতে কোন আসামি নেই বলার পরপরই লুটপাট শুরু করে।" তিনি বলেন, "সন্ত্রাসীরা আমার বাড়ি ছাড়াও ইসলাম মাতব্বর ও মোহাম্মদ শফির বাড়িতে লুটপাট চালায় এবং মহিলাদের মারধর করে।" স্থানীয় ব্যবসায়ী জবল আহমদ ও মো. হারুন জানান, লুটপাট শুরু করার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়ে যায়। প্রায় দুই ঘন্টার সংঘর্ষে অন্তত ১০০ রাউন্ড গোলাগুলি হয়। সংঘর্ষের সময় এক তরুণীসহ ৫ জন আহত হয়েছে। এরা হল- মোহাম্মদের মেয়ে মাদ্রাসা ছাত্রী রিনা আকতার (১৮), মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ শফি (৪০), নুরুল ইসলাম লেদু (৪৫) ও মোকতার আহমদের ছেলে মোহাম্মদ ওসমান। মোহাম্মদ ওসমানকে গুলিবিদ্ধ অবস্থায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিত টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেয়া হবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। একেএম মহিউদ্দিন আরও জানান, শীর্ষ সন্ত্রাসী সৈয়দ নুর ও জিয়াউর রহমান এবং তাদের বাহিনীর বিরুদ্ধে পৃথক ১২ থেকে ১৪টি মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, সন্ত্রাস, পুলিশের উপর হামলার অভিযোগ আছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নীলু বড়