ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিশ্বের ১৫টি দেশে বর্তমানে আট হাজার ৯১০ জন বাংলাদেশী কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে বৈধ ভিসা নিয়ে যাওয় কারাবন্দীরা উচ্চ আদালতে আপিল করতে চাইলে সরকারের পক্ষ থেকে আইনী সহায়তা দেয়া হবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল মতিন চৌধুরী ।
তিনি বলেন, "মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করতে চাইলে সরকারের পক্ষ থেকে আইনী সহায়তা দেয়া হবে।"
সচিব জানান, ১৫টি দেশে কারাবন্দী আট হাজার ৯১০ জন বাংলাদেশীর মধ্যে এক হাজার ৯৩০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। বাকিরা বিভিন্ন মামলায় বিচারাধীন রয়েছেন।
মো: আবদুল মতিন চৌধুরী বলেন, যারা চাকরির অনুমতি (এমপ্লয়মেন্ট ভিসা) নিয়ে গিয়েছেন তাদের আইনী প্রক্রিয়া চালানোর জন্য ওয়েজ আর্নার কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
কিন্তু যারা ভ্রমণ অথবা বা এধরণের ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার কারণে আটক হয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো ধরনের সহায়তা দেয়া সম্ভব নয় বলে জানান তিনি।
তবে ওই সব ভুক্তভোগী যদি স্থানীয় মিশনকে অবহিত করেন তাহলে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে সচিব জানান।
সচিব জানান, স
bdnews24