২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবায় অংশ না নেয়ায় চার চিকিৎসক বরখাস্ত

মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ঘূর্ণিদুর্গত এলাকায় চিকিৎসা সেবা কার্যক্রমে যোগ না দেয়ায় কিশোরগঞ্জের চার জন চিকিৎসককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:39 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ঘূর্ণিদুর্গত এলাকায় চিকিৎসা সেবা কার্যক্রমে যোগ না দেয়ায় কিশোরগঞ্জের চার জন চিকিৎসককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর উল্লাহ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি বুধবার কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। বরাখাস্ত চিকিৎসকরা হলেন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (মেডিকেল অফিসার) আওলাদ হোসেন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা এম এম সাহা, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা হালিম উদ্দিন এবং করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন। জেলা সিভিল সার্জন মো. আবদুল হক জানান, ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রমে অংশ নিতে মন্ত্রণালয় ডেপুটেশনে কিশোরগঞ্জ থেকে ৩০ জন চিকিৎসককে নির্দেশ দিয়েছিলো। কিন্তু এই চার জন চিকিৎসক দুর্গত এলাকায় যাননি। তাই তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.