২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে ১৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:13 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে ১৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাহাদুর আলমের ছেলে মো. শাহীন আলম (২৮) ও মৃত মুনসাদ মণ্ডলের ছেলে মানিক (৩৮)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেলিন আলমগীর জানান, র‌্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৮ ঘ.