যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশে থাকাই উচিত নয়: জেনারেল ইব্রাহিম
বিজয়ের ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারো স্মরণ করছে সেই গৌরবময় গণযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অসংখ্য সৈনিক এখনো সজাগ, সক্রিয়। বিজয়ের মাসে তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম - এর সাংবাদিকেরা। মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সদ্য আত্মপ্রকাশ করা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক-এর স্মৃতিচারণ ধারণ করেছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব
