ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক এমপিদের নামে বরাদ্দ ন্যাম ভবনে ১০৮ টি ফ্লাট বাতিল করা হয়েছে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত, কারাবন্দি ও পলাতক থাকা, মৃত্যুজনিত এবং প্রয়োজনীয় তথ্য না দেয়ার কারণে এসব ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে তা সংসদ সচিবালয়কে জানিয়ে দেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অন্য সাবেক এমপিদের ন্যাম ভবনে থাকতে হলে মাসে দুই ক্যাটাগরিতে ২০ থেকে ২৫ হাজার টাকা ভাড়া দিতে হবে। অপরদিকে এতদিন যেসব এমপির নামে ন্যাম ফ্লাট বরাদ্দ ছিল, তাদের গত মার্চ থেকে মাসিক ২৫ হাজার টাকা করে বকেয়া ভাড়া গুনতে হবে। সেক্ষেত্রে যেসব এমপির নামে বরাদ্দকৃত ফ্লাট বাতিল করা হয়েছে তাদের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বর্ধিত হারে ভাড়া পরিশোধ করতে হবে। কেউ ভাড়া পরিশোধ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ন্যাম ভবনের ফ্লাটে অষ্টম সংসদের সাবেক এমপি ছাড়াও সরকারি কর্মকর্তারাও ভাড়া নিয়ে থাকতে পারবেন। এক্ষেত্রে তাদের জন্য কম ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি সিদ্ধান্তের পরিপত্র বুধবার জারি করার কথা।
১৩ টি বহুতল ন্যাম ভবনে ফ্লাট বরাদ্দ পান অষ্টম সংসদের ৩২৪ জন এমপি। এসব ফ্লাটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, টিভি, ফ্রিজ, খাট, আলমিরা, জাজিমসহ প্রয়োজনীয় আসবাব সরকারি ভাবে সরবরাহ করা হয়েছে। ফ্লাটের ভাড়া নির্ধারনের জন্য সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবিএম নুরুজ্জামানের নেতৃত্বে কমিটি গঠণ করা হয়। কমিটি ১৮শ বর্গফুটের ফ্লাটের ভাড়া ২৫ হাজার এবং ১২শ ৬০ বর্গফুটের জন্য ২০ হাজার টাকা নির্ধারন করে দেয়।
সাজাপ্রাপ্ত সাবেক এমপি ২০ জন, বিচারাধীন মামলার আসামী ৪৮ জন এবং পলাতক বা তথ্য দেয়নি এমন ৪০ জন এমপি'র নামে ফ্লাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।
বরাদ্দ বাতিল করা ১০৮টি ফ্ল্যাটে মধ্যে ৭৫ জনের নাম পাওয়া গেছে। এ তালিকায় জোট সরকারের এমপিরা ছাড়াও বিরোধী দলের এমপিও রয়েছেন।
তারা হলেন
bdnews24