রংপুর, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আলী সরকার রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হক জানান, চলতি বছর মার্চ মাসে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে হাসান আলীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়েছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তিনি আরও বলেন, পুলিশ মঙ্গলবার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24