২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের সাজা অপ্রত্যাশিত ও দুঃখজনক: শিক্ষক ও বাম নেতাদের প্রতিক্রিয়া

ছাত্র বিক্ষোভে 'উস্কানি দেয়ার' মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের সাজা হওয়ায় দেশের শিক্ষক ও বামপন্থী নেতারা 'মর্মাহত' হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভে 'উস্কানি দেয়ার' মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের সাজা হওয়ায় দেশের শিক্ষক ও বামপন্থী নেতারা 'মর্মাহত' হয়েছেন। এ রায়কে অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে অভিহিত করে তারা বলেন এ ধরনের শাস্তি পাওয়ার মত অপরাধ ওই চার শিক্ষক করেননি বলেই তাদের বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র বিক্ষোভে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার রাবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল