২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ রেলওয়ে, সৈয়দপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তির ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

নীলফামারী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ে, সৈয়দপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তির ওপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সোমবার অভিযানের প্রথম দিন ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। যৌথ বাহিনীর উদ্যোগে ওই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর সহকারী কমিশনার এনামুল হক। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সৈয়দপুর পৌর এলাকায় বাংলাদেশ রেলওয়ে, পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের বিপুল পরিমাণ সম্পত্তি কিছু ব্যক্তি অবৈধভাবে দখলে রেখেছেন। তিনি জানান, অভিযানের দিনাজপুর সড়কে অগ্রণী ব্যাংকের সামনের অংশ, একটি পাকা দোকানঘর, সেনানিবাস সড়কে তিনটি আধা পাকা দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে আরও আছে- নয়াবাজার এলাকায় পৌরসভার ড্রেনের ওপর নির্মিত তিনটি গাড়ি রাখা গুদাম, রেলবাজার এলাকায় একটি কাপড়ের দোকান ও রেল গুমটির সামনে একিিট চা ও পানের দোকান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.