ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--'গুরু আজিজ' বলে পরিচিত অজ্ঞান পার্টির প্রধানসহ নয় জনকে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এর কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে অধিনায়ক মো.আকবর আলী জানান, এই অজ্ঞান পার্টির দলটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে সাধারণ মানুষকে চা বা পানির সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে রিক্সা সহ বিভিন্ন জিনিস হাতিয়ে নিতো।
অজ্ঞানপার্টির প্রধান গুরু আজিজ সাংবাদিকদের জানান, তার প্রায় অর্ধশতাধিক শিষ্য আছে। এসব শিষ্যের মধ্যে অধিকাংশই ভালো হয়ে গেছে। বর্তমানে ঢাকায় ৫/৬ জন শিষ্য কাজ করছে।
র্যাব সূত্র জানায়, আজিজকে মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করার পর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাকি ৮ জনকে রায়েরবাজার এলাকায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে আজাহার আলী, জহির আকন্দ, আবুল হোসেন, রিপন সরদার,নাসির উদ্দিন মো. আলম ওরফে রিয়াজ ইউসুফ আলী এবং লিটন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৫৩৩ ঘ.
bdnews24