নোয়াখালী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে সোমবার অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে।
স্টেশন মাস্টার মুসলিম উদ্দিন জানান, সকাল ১০টার দিকে লাকসাম ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে দাঁড়ানো অবস্থায় ওই লোকটিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করলে লোকটি ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24