২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুটি বোমাসহ সন্ত্রাসী গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা শহরের পাগলাকানাই এলাকা থেকে দুটি বোমাসহ সন্ত্রাসী সজলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা শহরের পাগলাকানাই এলাকা থেকে দুটি বোমাসহ সন্ত্রাসী সজলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সজলকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় দুটি শক্তিশালী তাজা বোমা। শহরের পাগলাকানাই সড়কের আব্দুল মালেকের ছেলে সজল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.