২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

বড়লেখা উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রাম থেকে রোববার আব্দুল আহাদ (২৬) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বড়লেখা উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রাম থেকে রোববার আব্দুল আহাদ (২৬) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চক্রবর্তী জানান, শনিবার রাত ৮টার দিকে আহাদ দক্ষিণভাগ বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামা আব্দুল বাছিত এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বড়লেখা বাজারে নিহত আব্দুল আহাদের একটি ওয়েল্ডিং ওয়ার্কসপ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৭ ঘ.