২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে গণতন্ত্র চাওয়াকে এখতিয়ার বহির্ভুত মনে করে না ইসি

দেশে গণতন্ত্রিক পরিবেশ বজায় রাকার জন্য রাজনৈতিক দলের গঠণতন্ত্রেও গণতন্ত্র থাকতে হবে। এ বিষয়ক প্রত্যাশাকে তাই এখতিয়ার বহির্ভুত মনে করে না নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে গণতন্ত্রিক পরিবেশ বজায় রাকার জন্য রাজনৈতিক দলের গঠণতন্ত্রেও গণতন্ত্র থাকতে হবে। এ বিষয়ক প্রত্যাশাকে তাই এখতিয়ার বহির্ভুত মনে করে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার নারায়ণগঞ্জে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কাজ উদ্বোধনের সময় এ কথা বলেন। বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বলেন, "আমরা চাই রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা হোক। দেশে গণতন্ত্র থাকবে, কিন্তু রাজনৈতিক দলে থাকবে না- এটা হতে পারে না।" রাজনৈতিক দলের গঠণতন্ত্র গণতন্ত্রায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমাদের এই প্রত্যাশাকে নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভুত মনে করি না। আমরা এখতিয়ার বহির্ভুত কিছু করিনি, ভবিষ্যতেও করব না।" নির্বাচন কমিশনার আরও বলেন, "১৮ মাসের মধ্যে সাড়ে সাত কোটি ভোটারের ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র করা সম্ভব কিনা- তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। কিন্তু এরই মধ্যে শতকরা ১০ ভাগ কাজ শেষ হওয়ায় এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।।" পরে নির্বাচন কমিশনার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র করার কার্যক্রম ঘুরে দেখেন। জেলা প্রশাসক মো. ফাইজুল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, জেলা পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ, নারায়ণগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম শামসুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানা প্রমুখ। জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বন্দর উপজেলার মাধ্যমে নারায়ণগঞ্জে ভোটার তালিকা করার কাজ শুরু হয়েছে। মোট ৭১টি নিবন্ধন কেন্দ্রর মাধমে ৩১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএইচবি/২১১৬ ঘ.