২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার কাঠগড়ায় দাঁড়াচ্ছেন হাসিনা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজির করা হচ্ছে। সকাল সাড়ে ৯টায় আদালত বসার পর ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এ আদালতে শেখ হাসিনা ছাড়াও তার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজির করা হচ্ছে। সকাল সাড়ে ৯টায় আদালত বসার পর ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। (আরো তথ্যসহ) এ আদালতে শেখ হাসিনা ছাড়াও তার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হবে। মামলার অভিযুক্ত অপর জন শেখ হাসিনার যুক্তরাজ্য প্রবাসী বোন শেখ রেহানাকে পলাতক দেখানো হয়েছে। শেখ হাসিনার পক্ষে অন্যতম কৌশলী হিসেবে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা নিশ্চিত করেছেন। এছাড়া অপর অ্যাডভোকেট সাহেরা খাতুনও থাকবেন। প্রসঙ্গত, ১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে আজম জে চৌধুরী ও শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহও রয়েছেন। সোমবার সংসদ ভবনের বিশেষ এজলাসে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার বাইরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গত ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক পুরান ঢাকার জনসন রোড়ে তার নির্ধারিত আদালতে বসে মামলাটি শুনানির দিন ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে অনুষ্ঠানের আদেশ দেন। ১৬ জুলাই ভোরে শেখ হাসিনাকে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায়ই গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম। ২০ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিমকে প্রথম, শেখ হাসিনা দ্বিতীয়, শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামী করা হয় । গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/ এসএনডি/এসকে/১৮২০ঘ.