২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মাস্টারপোল এলাকায় সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের মালিকানাধীন রিকশা গ্যারেজ থেকে বৃহস্পতিবার রাতে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মাস্টারপোল এলাকায় সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের মালিকানাধীন রিকশা গ্যারেজ থেকে বৃহস্পতিবার রাতে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। কিরিচ বাবুলকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাতে ওই গ্যারেজে তল্লাশি চালিয়ে তিনটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম। র‌্যাব কর্মকর্তা জানান, কিরিচ বাবুলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুনের চেষ্টা, চাঁদাবাজি, অবৈধ দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ১৭টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫২২ ঘ.