ঝিনাইদহ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামে আব্বাস আলী মালিথা (৩৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে ৪-৫ জনের একদল সন্ত্রাসী পুলিশ পরিচয়ে আব্বাস আলীর বাড়িতে ঢুকে আব্বাস আলীকে ডাক দেয়। তিনি ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বাড়ির পাশে নিয়ে জবাই করে লাশ ফেলে চলে যায়।
এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পারিবারিক শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১১ ঘ.
bdnews24