২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে 'অজ্ঞাত রোগের' কারণ ঘাগরা শাক ?

বিশেষ এক ধরণের শাক খাওয়াই সিলেটের কথিত অজ্ঞাত রোগের কারণ হয়ে থাকতে পারে। ডায়রিয়ার উপসর্গযুক্ত ওই অসুস্থতায় মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি বলেছে, রোগের কারণ হিসেবে স্থানীয়ভাবে 'ঘাগরা' নামে পরিচিত ওই শাকের বিষক্রিয়াকে প্রাথমিকভাবে চি‎িহ্নত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 05:18 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিশেষ এক ধরণের শাক খাওয়াই সিলেটের কথিত অজ্ঞাত রোগের কারণ হয়ে থাকতে পারে। ডায়রিয়ার উপসর্গযুক্ত ওই অসুস্থতায় মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি বলেছে, রোগের কারণ হিসেবে স্থানীয়ভাবে 'ঘাগরা' নামে পরিচিত ওই শাকের বিষক্রিয়াকে প্রাথমিকভাবে চি‎িহ্নত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ভারতের উত্তর প্রদেশে দেখা দেওয়া হেপাটোএনসেফ্যালোপ্যাথি রোগের লক্ষণের সঙ্গে সিলেটের রোগের মিল পাওয়া গেছে। খাদ্য ও খাদ্যাভাস পর্যালোচনা করে 'ঘাগরা' শাক খাওয়ার সঙ্গে আক্রান্ত হওয়া ও মৃত্যুর সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে কমিটির বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষজ্ঞরা এতে এ শাকটি না খাওয়ার পরামর্শ দিয়েছেন । গত ২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম ও কোম্পানীগঞ্জ উপজেলার ঢালের পাড়াসহ কয়েকটি গ্রামে কথিত অজ্ঞাত রোগে প্রায় ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রোগ নির্ণয় ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে নয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। এ কমিটি কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন, উপাত্ত ও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পর্যালোচনা করে। প্রতিবেদনে বলা হয়, 'অজ্ঞাত' রোগের প্রধান লক্ষণ বমি বমি ভাব, পেটে ব্যথা ও জ্ঞান হারানো। চিকিৎসা না হলে ২৪ ঘন্টার মধ্যে রোগী মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এসকে/২৩১০ঘ.