২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আমজাদ হত্যা মামলায় মুরাদ ও হানু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

গাইবান্ধা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আমজাদ হত্যা মামলায় মুরাদ ও হানু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ শরিফ উদ্দিন আজাদ এ রায় দেন। আসামিদের মধ্যে হানু পলাতক। মামলায় অপর ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১০ অক্টোবর দিঘলকান্দি গ্রামের আমজাদ হোসেন তার জমিতে সার দিতে গেলে একই গ্রামের মুরাদ, হানু ও তার লোকজন বাধা দেয়। পরে আমজাদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরে ১৬ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/ ১৯১৬ ঘ.