২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সরকারি কলেজ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

একটি চোরাই প্রাইভেট কারসহ সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুর রকিব চৌধুরীকে (২৭) বুধবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার সহযোগী হুমায়ুন কবীর সোহীনকেও গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:30 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি চোরাই প্রাইভেট কারসহ সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুর রকিব চৌধুরীকে (২৭) বুধবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার সহযোগী হুমায়ুন কবীর সোহীনকেও গ্রেপ্তার করা হয়। র‌্যাব- ৯ কর্মকর্তারা জানান, বুধবার রাত ১২টার দিকে নগরীর মিরাবাজার এলাকার আগপাড়া থেকে রকিব চৌধুরী ও হুমায়ূন কবীরকে একটি চোরাই প্রাইভেট কারসহ আটক করা হয়। র‌্যাব- ৯ এর মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আল আমীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রকিব তিনটি মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা আছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭২৩ ঘ.