২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

সাভার পৌর এলাকার নামাবাজারে বুধবার গভীর রাতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সাভার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার নামাবাজারে বুধবার গভীর রাতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে বুধবার রাত সাড়ে ৩টার দিকে নামাবাজার মহল্লার আব্দুল আজিজের চায়ের দোকানে আগুন ধরে যায়। পরে আগুন পাশের গৌরাঙ্গ ঘোষ, ও সাদ্দাম হোসেনের দোকানে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই দোকান তিনটি পুড়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৫১ ঘ.