বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউপি'র চেয়ারম্যান এম এ ওয়াহাবকে বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক সুরেশ দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "এম এ ওয়াহাবের বিরুদ্ধে ত্রাণের টাকা ও মালামাল কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১০১ ঘ.
bdnews24